Tuesday June 18, 2013
HEADLINE
প্রিন্স তালালের ঢাকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌদি রাষ্ট্রদূতের আলোচনা
03 June 2012, Sunday, 10:03:00 pm
রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে গত ৬ মার্চ সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল-আলীর নিহত হওয়ার ঘটনায় আবারো গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, তার সরকার খুনিদের খুঁজে বের করতে আন্তরিকতার সাথে কাজ করছে।
গতকাল ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ এন এ আল-বুসাইরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সাাৎ করলে তিনি এ কথা বলেন।
পরে সাংবাদিকদের ব্রিফিং কালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, রাষ্ট্রদূত ঢাকায় সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের আসন্ন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশে বেশ কয়েকটি বিনিয়োগ ও ব্যবসায় প্রকল্প নিয়ে আলোচনা করতে ওয়ালিদ বিন তালালের আগামী ১০ জুন ঢাকায় আসার কথা রয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, তারা দ্বিপীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে বিশেষ করে জ্বালানি খাত ও অবকাঠামো উন্নয়নে আরো সৌদি বিনিয়োগের ওপর জোর দেন।
শেখ হাসিনা বলেন, রাজধানীতে সৌদি কর্মকর্তাকে হত্যার ঘটনা দুর্ভাগ্যজনক এবং সরকার খুনিদের খুঁজে বের করতে সব সংস্থাকে নিয়োজিত করেছে।
অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ এম ওয়াহিদ-উজ-জামান এ সময় উপস্থিত ছিলেন।