Friday May 24, 2013
HEADLINE
ভারতে ট্রেনে আগুন, নিহত ৪৭
30 July 2012, Monday, 04:53:56 am
ভারতের অন্ধ্রপ্রদেশের নেলোরে জেলায় চেন্নাইগামী তামিল নাড়ু এক্সপ্রেসে আগুন লেগে কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নেলোর জেলা অতিক্রম করার সময় আগুন লাগার ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুন লাগা বগিটির ৭২ টি আসনই পূর্ণ ছিল। নিহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে আগুনে মারাত্মভাবে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। নেলোর জেলা কালেক্টর শ্রীধর জানিয়েছেন, আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছেছেন বলে জানা গেছে।